Gold Rate : বিশ্বকর্মা পুজোর দিনই ছুট দিল সোনার রেট (Gold Price Today)। গতকালের থেকে আরও বাড়ল গোল্ড প্রাইস। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন না কিনলে ভুল করবেন ! উৎসবের মরশুমের আগেই ফের বড় লাফ দিতে পারে সোনা। জেনে নিন, আজ রাজ্য়ে কত হয়েছে গোল্ড রেট।
কেন এখন কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা
একটা সময় প্রায় ২ লাখ টাকার কাছে চলে গিয়েছিল সোনার সর্বোচ্চ দাম। সেখান থেকে এখন অনেকটাই কমে পাওয়া যাচ্ছে গোল্ড। তবে বিগত ৬মাসের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, সাম্প্রতিক অতীত থেকে অনেকটাই ওপরে উঠে এসেছে সোনা। গত কেয়কদিনে নিজের দামে গতি বজায় রেখেছে এই মূল্যবান ধাতু। মার্কেট এক্স পার্টদের দাবি, শীতে উৎসবের মরশুমের আগেই অনেকটা দাম বাড়বে সোনার। তাই বাড়িতে বিয়ে বা কোনও অনুষ্ঠানে সোনা কেনার থাকলে এখনই নেওয়ার সেরা সময়।
কিছুদিন আগেও সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী
সাম্প্রতিককালে পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইরান যুদ্ধের জেরে ধাক্কা খায় ভারতের অর্থনীতি। সেই সময় দেশের আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে খুব প্রয়োজনে সোনা কেনা যেতে পারে বলে মন্তব্য় করেছিলেন নরেন্দ্র মোদি। ১ বছর এই সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। বাড়ি কোনও কাজ থাকলে এখনই কিনে নিতে পারেন সোনা।
শেয়ার বাজারের থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে গোল্ড
গত ৫ বছরে শেয়ার বাজার সেভাবে রিটার্ন না দিলেও দুরন্ত রিটার্ন দিয়েছে গোল্ডা। যে কারণে অস্থির শেয়ার বাজারের থেকে অনেক বেশি বিনিয়োগকারী সোনায় পুঁজি রেখেছেন। শেয়ার বাজারের নিফটি ৫০ গত তিন বছরে ২৬,৩০০ পয়েন্ট অতিক্রম করতে পারেনি। সেখানে খারাপ সময়েও সোনা দিয়েছে ভাল রিটার্ন।
বিয়ের জন্য এখনই কিনে রাখতে পারেন সোনা
আপনারও যদি কোনও আবশ্য়িক প্রয়োজন থাকে, যেমন মেয়ের বিয়ে বা অন্য় কিছু তাহলে এখন সোন কিনতে পারেন। করণ সর্বোচ্চ স্তর থকে ভারতে এখন টাই কমে পাবেন গোল্ড প্রাইস। সেই ক্ষেত্রে গয়নার সোনা বা গোল্ড বার না কিনতে চাইলে গোল্ড ইটিএফ-এর দিকেও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চুরি বা হারানোর ঝুঁকি থাকবেন না। সোনা সুরক্ষিত রাখতে নতুন করে ব্যাঙ্কের লকারে গুণতে হবে না সার্ভিস চার্জ। তবে অনেকেই এখন গোল্ড মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেন।
সোনা রুপোর দাম বৃহস্পতিবার যা হল ( ১৮, সেপ্টেম্বর ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫২৬২ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৫০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৮৮৮ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৯০৫ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৩৮,৬৪০ |
মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনার বিশুদ্ধতা কীভাবে বুঝবেন ?
প্রথমে সোনা কেনার সময় ক্যারেট (Karat) সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকাটা খুবই প্রয়োজন।
২২ ক্যারেট (22K) সোনা আসলে কী: বিআইএস হলমার্কে এটি 916 হিসেবে চিহ্নিত থাকে।
১৮ ক্যারেট (18K): এটি বিআইএস হলমার্কে 750 হিসেবে চিহ্নিত থাকে।
দোকানি পরিচিত হলেও হলমার্কিং দেখে নিন
ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।
আরও পড়ুন : গ্রুপ সি কর্মীরাই পাবেন ১ কোটির সুরক্ষা বিমা ? অষ্টম বেতন কমিশনে পড়ল নতুন প্রস্তাব
