Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
নয়াদিল্লি: ধর্ষণ মামলায় জোর ধাক্কা ‘তেহলকা’র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের। তাঁকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট। ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন অধস্তন এক কর্মী। ট্রায়াল কোর্টে মুক্তি পেলেও, শেষে পর্যন্ত হাইকোর্টে দোষী সাব্যস্ত হলেন তরুণ। (Tarun Tejpal) ২০২১ সালে ট্রায়াল কোর্ট তরুণকে বেকসুর খালাস করেছিল। কিন্তু ট্রায়াল কোর্টের সেই রায় উল্টে গেল…
