
ক্রিকেটে ফের একবার ম্যাচ গড়াপেটার কালো ছায়া। বিতর্কের কেন্দ্রে এক নেটপ্রভাবী।

রিয়েলিটি শো লকআপের দ্বিতীয় মরশুম ফের একবার চর্চার কেন্দ্রে চলে এসেছে। শোয়ের এক প্রতিযোগীর বিতর্কিত মন্তব্য।

পামেলা সেরেনার জন্ম লন্ডনে হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত।

লন্ডনে বর্তমানে ব্যবসা করেন তিনি। পাশাপাশি নেট মাধ্য়মেও বেশ পরিচিত এই পামেলা।

কিন্তু তিনি রিয়েলিটি শোয়ে এসেই ছাত্রাবস্থায় ক্রিকেটে গড়াপেটার কথা স্বীকার করে বিস্ফোরক দাবি করেন।

নেটপ্রভাবীর পামেলার দাবি তিনি অতীতে তাঁর এক বন্ধুর মাধ্যমে ক্রিকেটারদের থেকে প্রাপ্ত ভিতরের বিভিন্ন তথ্যে ভর করে ক্রিকেট ম্যাচে বেটিং করতেন।

তাঁর দাবি অনুযায়ী তিনি ছাত্র থাকাকালীন দ্রুত অল্প সময়ের মধ্যে টাকা উপার্জনের প্রলোভনে পা দিয়ে এই কাণ্ডকারখানা করেছিলেন।

তিনি জানান, ‘আমি যখন ছাত্র ছিলাম, তখন আমার একজন বন্ধু ছিল। অনেক ক্রিকেটাররাই ওর খুব কাছের বন্ধু ছিল। ও তাদের থেকে ম্যাচে কে জিততে পারে, কে রান করতে পারে সেই বিষয়ে পরামর্শ পেত। একদম দল থেকে সরাসরি ওই তথ্যগুলি আসত।’

তিনি আরও যোগ করেন, ‘লন্ডনে বুকিরা ছিল সেখানে জুয়া খেলা যেত, গড়াপেটা করা যেত। তাই আমার বন্ধুর থেকে পরামর্শ নিয়ে আমি বেট করতাম। সেই থেকে আমি প্রচুর টাকা উপার্জন করেছি।’

লন্ডনে জুয়া খেলা বৈধ, তাই এই বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নিজের এই অধ্য়ায় নিয়ে বেশ খানিকটা লজ্জিতই পামেলা। তাঁকে বলতে শোনা যায়, ‘সত্যি বলতে আমি এই বিষয়ে নিয়ে একেবারে গর্বিত নই।’
Published at : 26 Jul 2026 11:09 PM (IST)
Tags :
