কলকাতা: আমাদের দেশে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চিকিৎসার খরচ। এর মধ্যে অন্যতম হল ক্রমবর্ধমান ওষুধের দাম। আর দেশের সাধারণ মানুষের সেই চিকিৎসার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) বা PMBJP। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস ও রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাশ্রয়ী দামে উন্নত মানের প্রয়োজনীয় জেনেরিক ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে ওষুধের পিছনে সাধারণ পরিবারের পকেট থেকে হওয়া খরচ কমানোই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন: বিনামূল্যে ৫ লক্ষের স্বাস্থ্যবিমা, কোন যোগ্যতা থাকলে আপনি পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?
এই প্রকল্পের অধীনে Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras বা জনঔষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ব্যক্তি উদ্যোগ, ট্রাস্ট, NGO এবং Primary Agricultural Credit Societies বা PACS-এর মতো বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তাদের মাধ্যমে এই জনঔষধি কেন্দ্রগুলো পরিচালিত হয়। আর সময়ের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রগুলির সংখ্যা দ্রুত বেড়েছে। বর্তমানে দেশের ৭৭০টিরও বেশি জেলায় ২০ হাজার ১০০-র বেশি জনঔষধি কেন্দ্র চালু রয়েছে বলে প্রশাসনিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত এলাকাতেও জনঔষধি কেন্দ্রের এই নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে।
জনঔষধি কেন্দ্রের অন্যতম বড় সুবিধা হল ওষুধের দাম। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এখানে পাওয়া ওষুধগুলি বাজারে থাকা সমতুল্য ব্র্যান্ডেড ওষুধের তুলনায় সাধারণত ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সস্তা হয়। কম দাম হলেও গুণমানের ক্ষেত্রে কোনও আপস করা হয় না। WHO-GMP মেনে উৎপাদনকারী সরবরাহকারীদের কাছ থেকেই ওষুধ সংগ্রহ করা হয়। পাশাপাশি ওষুধের ব্যাচ পরীক্ষার পর বাজারজাত করা হয় এবং NABL-স্বীকৃত ল্যাবরেটরিতে র্যান্ডম টেস্টিংও করা হয়।
আরও পড়ুন: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
প্রকল্পের আওতায় শুধু সাধারণ ওষুধ নয়, বর্তমানে ২ হাজার ১০০-র বেশি ওষুধ এবং ৩০০-রও বেশি সার্জিক্যাল সামগ্রী ও মেডিক্যাল কনজিউমেবল পাওয়া যায়। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, সংক্রমণ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধও রয়েছে।
এর পাশাপাশি জনঔষধি সুবিধার উদ্যোগে মাত্র ১ টাকা দামে অক্সো-বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়। ফলে সাশ্রয়ী চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা ও স্থানীয় উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও PMBJP গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
