Headlines

West Bengal Election Phase 1 Live Updates: ভোটারকে সরিয়ে ভোট দিয়েছে কেন্দ্রীয় বাহিনী? অভিযোগ থেকে সরে এলেন উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী ভুল স্বীকার করলেন


আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ। মোতায়েন প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নজরদারিতে প্রায় ১০০ পুলিশ পর্যবেক্ষক। (West Bengal Election 1st Phase Live Updates)

 ১৫২ কেন্দ্র, কেন্দ্রীয় বাহিনী ২ হাজার ৪০৭ কোম্পানি। মুর্শিদাবাদে সর্বোচ্চ। প্রতি বুথে কমপক্ষে ৪ জন জওয়ান। ভোটকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন ৪১ হাজার পুলিশ। (West Bengal Assembly Election 1st Phase Live Updates)

হিংসামুক্ত ভোটের চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহাড়ায় প্রথম দফার ভোট। বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল। মোড়ে মোড়ে নাকা। বাইকে বিধিনিষেধ। বুধবার দুপুর পর্যন্ত গ্রেফতার ৭৬৪।

লক্ষ্য অবাধ ও সুষ্ঠু ভোট। বুথে বুথে ওয়েব কাস্টিং। সিইও দফতর থেকে নজরদারি। (সুব্রত গুপ্তর টিকট্যাক….)

ভোটের আগের রাতে উত্তপ্ত ডোমকল। তৃণমূল-সিপিএম সংঘর্ষ। শীতলকুচিতে আক্রান্ত বিজেপির কিষাণ মোর্চার নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার শাসক দলের।

এবারের ভোটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশের কোনও ভূমিকা থাকছে না। ৩ দিন আগে থেকে রিজার্ভে। ভোটারদের লাইন সামলাবে লাঠিধারি পুলিশ বা হোমগার্ড।

তৃণমূলের ৮০০ নেতা-কর্মী নিয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। ৩০ জুন পর্যন্ত পদক্ষেপ নয়। অপরাধ করলে ব্যবস্থা। সতর্কতামূলক গ্রেফতারিতেও বাধা নেই।

ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এলাকার বাইরে যেতে পারবেন না প্রার্থীরা। ভোট চলাকালীন থাকতে হবে নিজের বিধানসভা এলাকাতেই। নির্দেশ কমিশনের। 

২৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গেই ঘাঁটি গাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দফার ভোটে দলের ওয়ার রুমে থাকবেন অমিত শাহ। সল্টলেকে বিজেপির দফতরে বসেই নজর রাখবেন ভোটে। 

প্রথম দফার ভোটের কয়েক ঘণ্টা আগে দলবদল। টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। 

মমতার সময় শেষ। গণার দিনের টাইমলাইম ধরে হুঙ্কার অমিত শাহের।

গণতন্ত্রের মহাযুদ্ধ। এবার বদল নয়, বদলা হবে। হুঙ্কার তৃণমূলনেত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *